ভলান্টিয়ার প্রতিনিধি: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও ) এর প্রসপারিটি প্রকল্পের আওতায় সিলভার জুবিলি ভবন, সিও বাজার, রংপুর এ হিসাবরক্ষণ এবং পুন:ভরন বিষয়ে একদিনের অরিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন পিকেএসএফ হইতে মো : আব্দুর করিম, ম্যানজার (কার্যক্রম) পিকেএসএফ, মো: তাজনুর আহমেদ দেওয়ান,এপিসি, পিকেএসএফ এবং ইএসডিও প্রধান কার্যালয় হইতে মো আইনুল হক, সিনিয়ার এপিসি সহ প্রসপারিটি প্রকল্পের কর্মএলাকার রংপুর, নীলফামারী এবং কুড়িগ্রাম জেলার পিসি এবং সকল জোনাল ম্যানেজার, টেকনিক্যাল অফিসার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যাবস্থাপক, সকল হিসাবরক্ষক এবং এমআইএস গন উপস্থিত ছিলেন। উক্ত অরিয়েন্টেশন প্রোগ্রামে সঞ্চালক হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন প্রকল্পের ফোকাল পার্সন মো আইনুল হক সিনিয়ার এপিসি (ইএসডিও )এবং প্রোগামের মুল হিসাবরক্ষন এবং পুন:ভরন বিষয়ে বিশদভাবে আলোচনা করেন মো আব্দুল করিম, ম্যানেজার, পিকেএসএফ। এই প্রোগ্রামের মাধ্যমে ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সকল হিসাবরক্ষন ও শাখা ব্যাবস্থাপকগন সারাদিনের সেশনের মাধ্যমে অনেক কিছুই জ্ঞানলব্ধ হয়েছেন এবং প্রকল্পের কাজের গুনগতমান সহ সকল প্রকার হিসাব সংক্রান্ত সংরক্ষনের মান আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
