নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রাম ক্রীড়া অফিসের আয়োজনে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের খেলাসি কুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের আজ নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর আহমেদ মাছুম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম, আরও উপস্থিত ছিলেন ভিতরবন্দ জে ডি একাডেমি এর সহকারি শিক্ষক স্বেচ্ছাসেবক এম রশিদ আলী, আব্দুল মোতালেব, রতন চন্দ্র শীল সহ প্রশিক্ষণার্থীবৃন্দ। সহযোগিতা করেন- হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ভিতরবন্দ ক্রীড়া একাডেমি এবং পল্লী পাঠাগার
সাঁতার এর চারটি ইভেন্টে বার জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
