ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: ইএসডিও সোশ্যাল এ্যাডভোকেসি এন্ড নলেজ ডিসেমিনেশন কর্তৃক শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল এবং পুষ্টি ও প্রজনন বিষয়ক ওরিয়েন্টেশন আজ ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন মোছাঃ নুরসেদা আক্তার টিও কমিউনিটি মবিলাইজেশন এবং পুষ্টি ও প্রজনন বিষয় নিয়ে আলোচনা করেন মিতু আক্তার টিও নিউট্রিশন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ লাফছু, সহকারী শিক্ষক এম রশিদ আলী, লতিফ যোদ্ধার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ইএসডিও এর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।