ভলান্টিয়ার প্রতিনিধি: ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫%; অকটেন ও পেট্রোলে ৫১% বাড়ল।
শুক্রবার মধ্যরাতের পর থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বাজার দর আগে থেকেই বাড়ছিল, এবার নিম্নবিত্তের মানুষের জীবনকে আরও কঠিন করে দিয়ে জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানো হল অনেকটা।
ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। আর অকটেনের দাম বেড়েছে ৫১.৬৮%, প্রতি লিটার কিনতে গুনতে হবে ১৩৫ টাকা।

শুক্রবার রাত ১২ টার পর থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।