ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: রশিদ মন্ডল ফাউন্ডেশন এর আয়োজনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফরকেরহাট এলাকায় ধূমপান ত্যাগকারীদেরকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনায় স্থানীয় স্বেচ্ছাসেবক নিজাম উদ্দিন এর নেতৃত্বে ঐ এলাকার নির্বাচিত ১০ জন ধূমপান ত্যাগকারী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
ধূমপান ত্যাগকারী ব্যক্তিদেরকে এক লিটার গাভীর দুধ সহ ফুলের শুভেচ্ছা দেয়া হয়।