কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কু‌ড়িগ্রাম জেলা‌ শাখার নব-‌নির্বা‌চিত কমিটির আয়োজনে আজ কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে অসহায় গরীবদের মা‌ঝে বিনা মূ‌ল্যে শাক সব‌জি বিতরণ করা হয়।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন কু‌ড়িগ্রাম জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম‌্যান সাবেক এমপি আলহাজ্ব জাফর আলী, ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন সহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।