কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাপ্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৬৬৫ জন দফাদার ও মহল্লাদার (গ্রাম পুলিশ) কে বাইসাইকেল ও পোশাক প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। আজ জেলাপ্রশাসকের কার্যালয়ে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার কুড়িগ্রাম এর উপ পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা এর সভাপতিত্বে কুড়িগ্রাম প্রেস ক্লাব এর সভাপতি মোঃ আহসান হাবিব নিলু সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
