ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্ট তিনকোনা মোড়ে সকাল ১১ টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব ও এক্টিভিস্টা কুড়িগ্রাম এর আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী জিরো পয়েন্টে এসে মানববন্ধনে একত্রিত হয়ে গণ স্বাক্ষর ও আলোচনা দিয়ে মানববন্ধন শেষ করা হয়।

শিশু, যুব, নারী, সাধারণ জনগণ এবং স্থানীয়, জাতীয়  পর্যায়ের অংশীজনদের জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন,পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, জাতী, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য রক্ষার দাবীতে সংশ্লিষ্ট নীতিনির্ধারককে অবহিত করা হয়েছে।
এতে শিশু ফোরামের সদস্য বিভিন্ন ফোরামের প্রতিনিধিসহ মোট ৬০জন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে ধরলা নদী খনন ও জীববেচিত্র্য সংরক্ষণের দাবীতে গণস্বাক্ষর এর আয়োজন করা হয়।

এতে সর্ব স্তরের মানুষ স্বাক্ষর করে দাবীর প্রতি সমর্থন পোষণ করেন। এ সময় বক্তব্য প্রদান করেন যুব নেত্রী শিমু শেখ, ইন্সপিরেটর সাদমান বিন আহসান, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। বক্তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থায় রুপান্তর, কার্বন নির্গমন হ্রাস, ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন ও পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবী জানানো হয়।
আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবরা স্ট্রাইকে ঐক্যমত পোষণ করেন।