ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ও গাছ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে উপজেলা যুব প্ল্যাটফর্ম, কুড়িগ্রাম এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন। এবারের প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” । চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের সহযোগিতায় এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এসময় ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
