লেখক: মিনহাজুল ইসলাম লিটন

কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে শুধু বক্তৃতা নয়, বাস্তব উদ্যোগের মাধ্যমে কাজের প্রমাণ দিচ্ছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

তাঁর উদ্যোগ ও DO (ডিও) লেটারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টার পর কুড়িগ্রাম সদর উপজেলার বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর ২০২৫–২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হবে।

একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা পাবে আরও আধুনিক, নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ।

এটাই উন্নয়নের রাজনীতি—প্রতিশ্রুতির চেয়ে বাস্তব উদ্যোগ, কথার চেয়ে দৃশ্যমান অর্জন।
লেখক: (মিনহাজুল ইসলাম লিটন)
কথায় নয়, কাজে প্রমাণ—শিক্ষার উন্নয়নে এগিয়ে যাক কুড়িগ্রাম।