কুড়িগ্রাম প্রতিনিধি: “কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন” স্লোগানে নেতৃত্ব বিকাশ ও বাল্যবিবাহ প্রতিরোধে এতে কিশোরীরা অংশগ্রহণ করেছেন।

গত ১৭ ও ১৮ জুন কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ‘গার্লস লিডারশিপ সামিট ২০২৫’। দুই দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৮৬ জন তরুণী। তাদের সক্রিয় অংশগ্রহণে এবারের সামিটে গুরুত্ব পেয়েছে নেতৃত্বগুণ বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধিসহ বাল্যবিবাহ প্রতিরোধের কৌশল।

স্থানীয় প্রশাসনের সহায়তায় এই সামিটের আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আরডিআরএস বাংলাদেশ এবং এমজেএসকেএস। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কিশোরী ও তরুণীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করা।

এসময় উপস্থিত ছিলেন,জনাব সাঈদা পারভীন উপজেলা নিবার্হী অফিসার এবং জনাব শাহাদাত হোসেন উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর এবং রামসা আলিক প্রজেক্ট কো অর্ডিনেটর মমিন হোসেন ইয়ুথ লিড , ফিল্ড ফ্যাসিলিটেটর রোসনা, শিউলি সহ অন্যান্য ব্যাক্তিবর্গ ।

এই সামিটে বিভিন্ন সেশন, ওয়ার্কশপ এবং দলীয় কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা শেখেন কিভাবে তারা সমাজে নেতৃত্ব দিতে পারেন এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে অবস্থান নিতে পারেন।

এ ধরনের উদ্যোগ নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।