কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে যুব নেতৃত্ব ও মাদক মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এর সহযোগিতায় ইউনিয়ন ভিত্তিক মতবিনিময় সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই শুক্রবার, জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে চর সিতাইঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক এম রশিদ আলী।

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে যুব নেতৃত্ব ও মাদক মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে একটি ইউনিয়ন ভিত্তিক মতবিনিময় সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।