ভলান্টিয়ার (কুড়িগ্রাম সদর) প্রতিনিধি: শিশুর ভবিষ্যৎ গড়তে আয়, ভেঙ্গে ফেলি সব অন্তরায় প্রকল্পের উদ্যোগে গত (২৭আগস্ট) বুধবার সকালে মুক্তারাম, বেলগাছায় বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে এবং চাইল্ড নট ব্রাইড প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় বাল্যবিবাহ নির্মূলে সফল ব্যক্তিদের নিয়ে রোল মডেল সেশন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা, প্রকল্পের সভাপতি রাফি ইসলাম, মালতি রানী সভাপতি বেলগাছা যুব সংগঠন, সোহেল রানা সহ সভাপতি বেলগাছা যুব সংগঠন, সাবরিনা সুমি ফিল্ড ফ্যাসিলিটেটর সহ কিশোর কিশোরীর অভিভাবক এবং অন্যান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা বাল্যবিবাহ এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন । বাল্যবিবাহ নির্মূলে কি কি কাজ করা যায় সেই আলোচনা করা হয় । আলোচনায় সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে সবাই বাল্যবিবাহ বিয়ে দিবেন না এবং বাল্যবিবাহ দেখলে প্রতিরোধ করবেন।