কুড়িগ্রাম প্রতিনিধি : “সর্প দংশনে আর অবহেলা নয়” আর অবহেলা নয় এই স্লোগানে সরকারি জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Anti Snake Venom (অ্যান্টিভেনম) মজুদ রাখার দাবিতে হাসপাতালের সামনে আজ দুপুরে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রশিদ আলী (মাস্টার), ইউএসএস প্রজেক্টের কোঅর্ডিনেটর রবিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, নাহিদ হাসান বাবু, ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক এর সদস্য সাইদুল হাসান সাঈদ, এক্টিভিস্টা কুড়িগ্রাম এর সদস্য মাসুদ রানা, মারুফ খান , আব্দুর রহিম, টিআইবির সদর এসিজি মেম্বার নয়ন মিয়া সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি শেষে সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্টিভেনম মজুদ রাখার জন্য আবেদন করা হয়।

এ বিষয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, “আমরা কুড়িগ্রামের মানুষ একটি পরিবার, তাই সবার জন্য সবাই কাজ করবো, উন্নত কুড়িগ্রাম গড়বো”