ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কাল্ব) এর কুড়িগ্রাম সদর উপজেলার ২০২১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আজ সকালে কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার হলরুমে কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোছাঃ মাহবুবা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন কাল্ব এর ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা, বিশেষ অতিথি ছিলেন কাল্ব ’ ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ একরামুল হক, কুড়িগ্রাম- লালমনিরহাট এর সহকারী জেলা ব্যবস্থাপক মোঃ শাহাজুল হক।
দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় সঞ্চালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলার ডিরেক্টর মোঃ মুকুল মিয়া।
