ভলান্টিয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ আজ সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনহেলা ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের আনহেলা ইউনিয়ন প্রধান স্বেচ্ছাসেবক মোঃ আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক এডভোকেট আবু বকর ছিদ্দিক, প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলন ফাউন্ডেশন পরিচালক আলহাজ্ব আলমগীর হোসেন।
ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হোসাইন এর সঞ্চালনায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের বনায়ন এবং সংগঠনের সহযোগিতায় আলোচনা শেষে বৃক্ষরোপণ এবং মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।