ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ সকালে নাগেশ্বরীতে আলোচনাসভা, র‌্যালি ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম।

নাগেশ্বরী উপজেলার অপারাজিতা যুব ও নারী সংগঠনের বাস্তবায়নে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।