বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় সবুজের ছোঁয়া ও বার্তা পৌঁছে দিতে আসছে তরুণদের আয়োজনে দেশের সবচেয়ে বড় পরিবেশ উদ্যোগ! আমাদের লক্ষ্য-১০ লক্ষাধিক গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ। বিশ্ব পরিবেশ দিবসে একই দিনে দেশের ৬৪টি জেলায় একযোগে হবে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন। এই বছরের থিম: “গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”। আমরা বিশ্বাস করি-গাছ লাগানো মানেই ভবিষ্যৎকে রক্ষা করা, আর সবুজ বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র সঠিক পথ।
তারিখ: ৫ জুন ২০২৬
স্থান: বাংলাদেশের প্রতিটি জেলা
আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ
সহযোগিতায়: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলা, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওয়াটারকিপার্স বাংলাদেশ, সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট – পিএমআই
ট্র্যাকিং এন্ড মনিটরিং পার্টনার: সাসটেইনএবল রিসার্চ এন্ড কনসালটেন্সী লিমিটেড- এসআরসিএল
সার্বিক সহায়তায় যুক্ত হতে:
ইভেন্টের মূল অংশসমূহ:
বৃক্ষরোপণ:
-প্রতিটি জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হবে
-স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান বা যে স্থানে গাছ দেখাশোনা করা হবে বা বেঁচে থাকবে সে স্থানে লাগানো হবে
-১০টি স্থানীয় দরিদ্র পরিবারকে উপহার হিসেবে গাছ দেওয়া হবে
পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন:
-বাজার বা গুরুত্বপূর্ণ স্থানে প্ল্যাকার্ডসহ মানববন্ধন
-স্থানীয় অতিথিদের বক্তব্য ও সচেতনতা
সচেতনতামূলক ক্যাম্পেইন:
-দোকানদার ও সাধারণ মানুষকে গাছ লাগানোর উপকারিতা এবং দূষণের ক্ষতি সম্পর্কে অবহিত করা
-সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া পোস্টার, লিফলেট, এবং প্ল্যাকার্ডের মাধ্যমে
কারা অংশ নিতে পারবে?
-পরিবেশপ্রেমী যে কেউ
-স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী
-যুব সংগঠন, এনজিও, সামাজিক সংগঠন
-শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং সচেতন নাগরিক
📞 যোগাযোগ ও অংশগ্রহণ:
আমাদের কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করুন: 📞 আরমান: +8801936-725789 সাকিব: +8801405-201257
