ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে ইট, কাঠ আর কংক্রিটের শহরে একটু নৈস্বর্গের পরশ ছড়িয়ে দিতে আজ বিকাল ৫ ঘটিকায় ধরলা ব্রীজের পূর্বপাড়ে যাত্রাপুর রোডে ‘খড়কুটো’ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম বাইকার্স ক্লাব, কুড়িগ্রাম ফুড বাজ এর প্রতিনিধি সহ  স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সম্পর্কে কুড়িগ্রাম বাইকার্স ক্লাবের মোঃ নাসিম বলেন, খড়কুটো শুধু একটি শুধু রেস্তোরাঁ নয় বরং তার চেয়েও বেশি কিছু। আশা করি খড়কুটো রসনা বিলাসী মানুষের উদর পূর্তির পাশাপাশি ভালোলাগার একটি অনুসঙ্গ হয়ে উঠবে।