কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর চিত্রাঙ্কন বিভাগে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের জন্য গৌরব বয়ে এনেছে ইসতিয়াক।
ইসতিয়াক কুড়িগ্রাম ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সে বিদ্যালয়, পরিবার এবং সমগ্র কুড়িগ্রাম জেলার সুনাম বৃদ্ধি করেছে।
তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও ইসতিয়াক আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব অর্জনের জন্য ইসতিয়াককে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শুভানুধ্যায়ীসহ বিভিন্ন মহল।
