ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি: আজ মঙ্গলবার “মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ” এর উদ্যোগে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরপাড় কবরস্থান তা’লীমুল ইসলাম নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ প্রোগ্রামে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিঠির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান প্রধান, তিনি বলেন নিশ্চয়ই এটি একটি ভালো উদ্যোগ, কারণ প্রকৃতির অনুকূল পরিবেশ মানুষের জীবন ও অস্তিত্বে মিশে আছে।

সংগঠনটির ফাউন্ডার চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম বলেন, আমাদের সংগঠনটি একেবারই নতুন একটি সেচ্ছাসেবী সংগঠন, আমরা আমাদের মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে মানুষকে সাহায্য এবং প্রকৃতির সহায়তায় কাজ করতে চাই,তাই সকলের সাপোর্ট ও দোয়া কামনা করছি,

মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান মুঠোফোনে বলেন এখনো সমাজে কুসংস্কার, দূর্নীতি, বাল্যবিয়ে এবং পরিবেশ দূষনের মতোই কাজ চলে, আমরা আমাদের মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে এগুলো প্রতিরোধ এবং অসহায় দুস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই।

এছাড়া বৃক্ষরোপণ প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন আপেল,মেহেদী হাসান,আতিকুর,আতাউর  এবং মাসুদ প্রমূখ।