ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত উদ্যোগে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি,বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন আজ কুড়িগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে নালিয়ার দোলা সহ আলোচিত স্থানগুলো পরিদর্শন করেন এবং কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সাংসদ পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন সাংসদ জাফর আলী, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করেন।
বিভিন্ন স্থান পরিদর্শনকালে সফর সঙ্গীদের মধ্যে ছিলেন কুড়িগ্রাম সোনালী ব্যাংকের আঞ্চলিক মহাব্যবস্থাপক মো: লুৎফুল হোসেন, কুড়িগ্রাম আইনজীবি সমিতির সম্পাদক এডভোকেট জনাব আমজাদ হোসেন এবং আয়কর আইনজীবি এডভোকেট আবুল বাশার মন্জু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় অধিবাসী হিসেবে নালিয়ার দোলা বাসীর পক্ষ থেকে স্বাগত জানান, কুড়িগ্রাম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মীর্জা মোঃ নাসির উদ্দিন এবং তিনি নালিয়ার দোলার আয়তন ,পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা এবং গবেষণা সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে তাঁদেরকে অবগত করেন।
