কুড়িগ্রাম (ভলান্টিয়ার) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৩ দিন ব্যাপী ‘গবাদিপশু ও হাসমুরগীর টিকা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ আজ সমাপ্ত হয়।
প্রাণীসম্পদ দপ্তর কতৃক দায়িত্ব প্রাপ্ত ভ্যাকসিনেটরদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এই প্রশিক্ষণ আয়োজন করে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় নাগেশ্বরী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল প্রশিক্ষণটি নাগেশ্বরী উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করে।
গত ১৪ই নভেম্বর উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রোকনুজ্জামান শিমু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আমিনা বেগম অনন্যা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু হানিফ।
১৪ ই নভেম্বর থেকে ১৬ ই নভেম্বর এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ৫০ জন ভ্যাকসিনেটর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
