ভলান্টিয়ার প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জে ডি একাডেমির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ভিতরবন্দ জে ডি একাডেমি হলরুমে প্রধান শিক্ষক বিজয় চন্দ্র কুন্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান।
শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে প্রধান অতিথি বলেন, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান- আমরা আজ স্বাধীন। আমাদের উপজেলার পুরাতন প্রতিষ্ঠান এটি, এই প্রতিষ্ঠানটির ঐতিহ্য এবং সম্মান অনেক যা ধরে রাখার দায়িত্ব সবার।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, ভিতরবন্দ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ লাফচু, ভিতরবন্দ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
