লেখক : আবু নাসের সিদ্দিক তুহিন
আমাদের চোরেরা ভালো থাকে, কদরে
নামিদামী গাড়ি বাড়ি আর থাকে, সদরে।
আমাদের চোর কি , এক, দুই, তিনটা
চুরি করা কেরামতি, ধরে থাকে বিনটা।
চুরি করা কতো ভালো, জানে চোর পটুতে
ভালো কথা শুনে লাভ, কে কি বলে কটুতে।
আমাদের চোরদের দেয়া হয় উপদেশ
আমাদের চোররা নিয়ে বলে, বেশ বেশ।
কতশত চোর আছে, দেশটাতে ভরা যে
চোররাই চুরি করে, সাধারন মরা যে।
জুতাচোর,বাড়িচোর,আর আছে টাকা চোর
এনজিও মালিকেরা লুটে নেয়, প্রতি ভোর।
চোর আছে কতশত দেখে ভেবে নিতে হয়
চোররাতো একজোট পায় না যে ডর ভয়।
ব্যুরো দেখে খুড়ো দেখে,দেখে কাজ কর্মি
উপরি দেবেন বাবু ,ফদ্দিতে চোর বেটা ফর্মি।
এখন হবে চোর ধরা,নয়তো সময় ভোজের
এখন সময় প্রশাসনের,এখন সময় খোঁজের।
এখন সময় গতানুগতিক, এনজিও সব বাদ
ডানে-বামে চোরের হিসেব, এটাই প্রতিবাদ।
