ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: গত ৩১শে জুলাই ২০২১ খ্রিস্টাব্দ। প্রতিদিনের কুড়িগ্রাম গ্রুপ এবং পেজের প্রতিষ্ঠাতা সাজেদুল করিম সুজনের উদ্যোগে ফেসবুক গ্রুপ “প্রতিদিনের কুড়িগ্রাম” এর ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং ‘কালের কণ্ঠ’ পত্রিকার জেলা প্রতিনিধি বিশিষ্ট লেখক, শিক্ষক ও সাংবাদিক জনাব আব্দুল খালেক ফারুক , জেলা শিল্পকলা একাডেমি কুড়িগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু , কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন , উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক খোরশেদ আলম , বিশিষ্ট কণ্ঠ শিল্পী রেজোয়ান সাগর , সমন্বয় পরিবারের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান , প্রতিদিনের কুড়িগ্রাম গ্রুপের কার্যনির্বাহী সংসদের শফিকুল ইসলাম,আঃ আউয়াল, জাকির হোসেন, ইমরান, আঃ রহিম, মুরাদ, সুমন, বৃষ্টি, হাসিনা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উপস্থিত আলোচনা সভায় বক্তারা প্রতিদিনের কুড়িগ্রাম গ্রুপের জন্য সুন্দর সুন্দর দিক নির্দেশনা এবং সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা জানিয়েছেন।
