ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকশই জীবন” এই স্লোগানে কুড়িগ্রাম ভলান্টিয়ার প্লাটফর্ম এবং শাহাবুদ্দিন মিয়ার প্রতিষ্ঠিত সবুজ আন্দোলন ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ কুড়িগ্রামে আলোচনা সভা এবং ফলজ বৃক্ষরোপণ করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ভলান্টিয়ার প্লাটফর্মের উদ্যোক্তা শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার আ্যওয়ার্ড প্রাপ্ত এম রশিদ আলী।
হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা ও পল্লী পাঠাগার এর সহযোগিতায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জাকির হোসেন, পাঁচগাছি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, সমাজ সেবক আলম মিয়া, চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট ভিতরবন্দ ইউনিয়ন ইউএফ বাদসা মিয়া, সমাজ সেবক সফিকুল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
