ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি: মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আজ সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদে সোহার্দ্য কর্মসূচির বিদায় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম (শফি)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ সহ এমজেএসকেএস এ কর্মরত বিভিন্ন পর্যায়ের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ।
বিদায়ী সভায় আলহাজ্ব শফিউল আলম (শফি) বলেন,মহিদেব একটি স্বচ্ছ প্রতিষ্ঠান যার বিদায় আমাদেরকে খুব কষ্ট দেয়। কারন, অবকাঠামো উন্নয়ন সহ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহ তাদের অনেক কর্মসংস্থান এর সুযোগ করে দিয়েছে, আমরা আশা করি পুনরায় এই সোহার্দ্য কর্মসূচি ফিরে আসুক।
