ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘জীববৈচিত্র্য সংরক্ষণ করি,সবার ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই স্লোগানে কুড়িগ্রাম ভলান্টিয়ার প্লাটফর্ম এবং পল্লী পাঠাগারের অংশগ্রহণে আজ সকালে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর সহযোগিতায় এবং বন অধিদপ্তরের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ ফারুক আহমেদ।
দুপুরে মসজিদ মার্কেট থেকে কলেজ পর্যন্ত র‍্যালি শেষে পল্লী পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম ভলান্টিয়ার প্লাটফর্মের উদ্যোগতা এম রশিদ আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান, সিএইচসিপি ফখরুল হক খন্দকার (লেলিন), পাঁচগাছি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলম হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।