কিশোরগঞ্জ প্রতিনিধি: ইব্রাহিম তৃতীয় লিংগের মানুষ অর্থাৎ হিজরা। তাই সে অবহেলিত। তার বাড়ির আশে পাশে অনেক বিত্তবান মানুষ থাকলেও তার ঘরে থাকার কোন পরিবেশ ছিলো না। যখন বৃষ্টি আসতো তখন সে ঘুমাতে পারতো না। ঘরের চতুর্দিক থেকে পানি পড়তো। ইব্রাহিমের বাড়ি পশ্চিম জগৎচর, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
টি স্বপ্নিলের ফাউন্ডার ফয়সাল হকের দৃষ্টিতে আসে। তিনি খুব দ্রুত সময়ের মধ্যে ইব্রাহিমের জন্য একটা ঘরের ব্যবস্থা করেন। স্বপ্নিলের ঘর পেলেন ইব্রাহিম
টি স্বপ্নিলের ফাউন্ডার ফয়সাল হকের দৃষ্টিতে আসে। তিনি খুব দ্রুত সময়ের মধ্যে ইব্রাহিমের জন্য একটা ঘরের ব্যবস্থা করেন। স্বপ্নিলের ঘর পেলেন ইব্রাহিম
তিনি বলেন, “তৃতীয় লিংগের মানুষ অর্থাৎ হিজরা হলে কি তিনি কোন সহায়তা পাবেন না তা নয়। তারাও (হিজরারা) আমাদের সমাজের একটা অংশ। তারাও রক্তে মাংসে গড়া মানুষ।”
আজ ইব্রাহিমের জন্য তৈরি করা নতুন ঘরটি তার হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নিলের প্রতিষ্ঠাতা ফয়সাল হক সহ স্থানীয় লোকজন। ফিতা কেটে তার ঘরের উদ্ভোদন করা হয়। এতে ইব্রাহিম অনেক আনন্দিত।
ইব্রাহিম বলেন, “আমাকে কেউ ঘর দিবে এটা আমি কখনও চিন্তাও করতে পারিনি। স্বপ্নিল আমাকে ঘর দিয়েছে এ জন্য আমি স্বপ্নিলের কাছে কৃতজ্ঞ।”
|
ReplyForward
|
