কুড়িগ্রাম প্রতিনিধি: নিরাপদ পানীয় জল সরবরাহ এবং ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা চর্চা বজায় রাখার উদ্দেশ্যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- কুড়িগ্রাম এডিপি-র সহযোগিতায় আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সেনের খামার রহমানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানীয় জলের উৎসসহ হাত ধোয়া স্টেশন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মনোরঞ্জন রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের মাননীয় জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল হাই (সহকারী জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম), মো. আবদুর রব (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম সদর), মো. মাহাফুজার রহমান মিলন (চেয়ারম্যান, মোগলবাসা ইউনিয়ন পরিষদ)।