ভলান্টিয়ার (সাজ্জাদ) প্রতিনিধি: অসহায় এক পরিবারকে খাবার সহায়তা করে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। উলিপুর উপজেলার বাকরের হাটে ভাপা পিঠা ব্যবসায়ি সিরাজুলের হাড় ক্ষয় গিয়েছিল। হাড়ের অপারেশন করে কোন রকম জীবন বেঁচে যায় তার,অপারেশন করাতে গিয়ে তার একমাত্র শেষ সম্বল বাড়ি-ভিটা সবটুকু বিক্রি করে ভাইয়ের বাড়িতে একটি রুমে থাকেন।তিনি এখন কোনো রকম হাঁটা চলা করতে পারেন।জীবনের তাগিদে বাজারের মোরে ভাপা পিঠা বিক্রি করেন।এক ফেসবুক পোস্টের বড়াতে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন টিম জানতে পারেন তার বাড়িতে খাবার নেই।পরের দিনে ১৫ দিনের বাজার খরচ নিয়ে হাজির হন তারা। সেরাজুল ইসলাম তার জীবন বৃত্তান্ত শোনাতে গেলে এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তার অসহায়ত্ব দেখে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা পরিচালক পরের ৫ দিন ভাপা পিঠা বানানোর সব উপকরণ দেয়ার প্রতিশ্রুতি দেন।
