ভোলা প্রতিনিধি: বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর গ্রুপে ভোলা জেলা সহঃ প্রধান স্বেচ্ছাসেবক মোঃ জালাল আকবরী শিবলী এর একটি পোষ্টে রাজশাহী জেলার এক অসহায় মহিলা ফারজানা কমেন্ট অপশনে তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। সেই সূত্রধরে আকবরী শিবলী সংগঠনের কেন্দ্রীয় সহ প্রধান স্বেচ্ছাসেবক (সাংগঠনিক) মোঃ জাহিদুল ইসলাম খান (জাহিদ) কে বিষয়টি অবগত করেন। সংগঠনের সাথে সমন্বয়ের মাধ্যমে ভোলা জেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন প্রয়োজনীয় সহযোগীতা করার ইচ্ছা পোষণ করলে রাজশাহী জেলার মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) জনাব মেহেদী হাসান কে সাহায্য প্রার্থীর সত্যতা যাচাই করার অনুরোধ করেন জাহিদুল ইসলাম খান জাহিদ। তদন্ত কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সহিত তদন্ত করে সংগঠনকে সত্যতা নিশ্চিত করেন। অত:পর ভোলা জেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের অর্থায়নে ওসি (তদন্ত) জনাব মেহেদী হাসানের মাধ্যমে উক্ত পরিবারে এক মাসের প্রয়োজনীয় চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, চিড়া, মরিচ, লবন সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী এবং সন্তানের জন্য নগদ ২২৫০ টাকা পরিবারকে প্রদান করেন। মানবতার এই কাজে সহযোগীতার জন্য সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রধান স্বেচ্ছাসেবক মোঃ জাহিদুল ইসলাম খান জাহিদ, অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক (সমন্বয়) এম রশিদ আলী, প্রধান স্বেচ্ছাসেবক এডভোকেট আবুবক্কর সিদ্দিক।
