স্টাফ রিপোর্টার: ‘অর্থ অনর্থের মূল’ কথাটি নিঃসন্দেহে সত্য। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো- নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর কাজটি করে যাচ্ছে কিন্তু, এভাবে কতদিন চলবে একজন স্বেচ্ছাসেবক বা একটি স্বেচ্ছাসেবী সংগঠন ! সুতরাং, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর স্থায়ীত্বের জন্য নূন্যতম নির্দিষ্ট একটি অর্থের উৎস অবশ্যই প্রয়োজন। সেই সুযোগ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে আছে কিন্তু দেশের অধিকাংশ তৃণমূল স্বেচ্ছাসেবী সংগঠন তা এখনো জানতে পারেনি।

দেশব্যাপী স্থানীয় সংগঠনগুলোর সামাজিক কাজের গতি আরও বৃদ্ধি করার জন্য সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর কর্তৃক নিবন্ধন সহ নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে- অর্থের সেই উৎস তৈরি করতে জীবনের শেষ সময় পর্যন্ত স্বেচ্ছাসেবকদেরকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন- ‘বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন’র অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক (সমন্বয়ক) এবং www.volunteernews24.com এর সম্পাদক এম রশিদ আলী।

এম রশিদ আলী পেশায় একজন গণিত শিক্ষক, তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা, মোবাইল – ০১৭২৩৪৩৮৬৮৭, ইমেইল: m.rashid.rashed@gmail.com ।