ঢাকা প্রতিনিধি: সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লে‌য়িং ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), গণঅধিকার প‌রিষদ, এবি পা‌র্টিসহ বি‌ভিন্ন দ‌লের নেতারা যোগ দিয়েছেন। চরমোনাই পীরসাহেবের এই সমাবেশে যোগ দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের সংগঠ‌নের নেতারাও।
আজ শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেন। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিমসহ জামায়াতের ৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন।