ঢাকা প্রতিনিধি: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে দুই মন্ত্রণালয় সভায় বসতে যাচ্ছে । বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রনালয় সূত্রে জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৫টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাসহ দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করায় তারা অসন্তুষ্ট। বিষয়টি মন্ত্রণালয় অনুধাবন করেছে। সেজন্য শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডাকা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই না শিক্ষকরা রাজপথে নামুক। সেজন্য আমরা চেষ্টা করছি তাদের দাবির বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে।
