কুড়িগ্রাম প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার চর গোড়কমন্ডপে টেকসই বেড়িবাঁধের দাবিতে আজ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এ কর্মরত নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করছে ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডপের ক্ষতিগ্রস্থ জনগণ সমমনা সামাজিক সংগঠনগুলো। অত্র স্মারকলিপি প্রদানের আগে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন সমবেত সংগঠনগুলো। এ সময় প্রজেক্টরের মাধ্যমে গোড়কমন্ডপ এলাকায় নদী ভাঙনের আলোকচিত্র সমূহ প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহবায়ক এম. রশীদ আলী বলেন, “নদী ভাঙনের কারণেই আজ কুড়িগ্রাম বাংলাদেশের দরিদ্রতম জেলাগুলোর মধ্যে অন্যতম। নদী আর্শিবাদ না হয়ে আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে। নদীগুলোকে পরিকল্পিতভাবে শাসন করা গেলে একই সাথে নিয়মতান্ত্রিকভাবে টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে আমরা নদীগুলোকে আর্শিবাদ হিসেবে পেতে পারি। আমরা পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা চাই এখানে এমন একটি প্রকল্প গ্রহণ করা হউক যার মাধ্যমে কুড়িগ্রাম তথা গোড়কমন্ডপ ধরলা নদীর করাল গ্রাস থেকে রক্ষা পাবে।”
গোড়কমন্ডপ গ্রামের জাফর বলেন, নদীকে শাসন করতে না পারলে আমাদের গোড়কমন্ডপ আর মানচিত্রে দেখা যাবে না। অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধিসহ বিভিন্ন সমমনা সংগঠনের ৩০জন সদস্য স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
