ভলান্টিয়ার প্রতিনিধি: আজ রাত ১২ টা ১৫ মিনিটে বগুড়া টি.এম.এস.এস হাসপাতালে উত্তর বঙ্গের আলোকিত মানুষ গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি – আবু জাফর সাবু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি ইমাম হোসাইন এবং মহাসচিব নাসিম আহমেদ সহ বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ পরিবার।