ভলান্টিয়ার ( নাগেশ্বরী) প্রতিনিধি: বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার কমিটি গঠিত হয়।
আজ নাগেশ্বরীর একটি হোটেলে মোঃ মাহবুবুর রহমান কে সভাপতি এবং মোঃ আজিজুল হাকিম বুলবুল কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
এসময় বক্তারা বলেন, আমাদের এই পেশার সংগঠনেটি সরকারিভাবে নিবন্ধন পাওয়ার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং তারা আমাদের একটি তালিকা চেয়ে পাঠিয়েছেন। এই পেশায় যুক্ত সবাইকে সংগঠনের আওতাভুক্ত হবার আহবান জানাই।