ভলান্টিয়ার ( কুড়িগ্রাম) প্রতিনিধি: দশ বছর ধরে ভিক্ষা করে জীবন চালান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের বোছো বেওয়া, তুলি বেওয়া এবং মন্তলি বেওয়া।
পন্ডিতপাড়া গ্রামের মৃত তফাজ্জল হোসেন এর চার সন্তানের মধ্যে বাদসা মিয়া তার একমাত্র ছেলে সন্তান কিন্তু বাকি তিন বোনের বিয়ের পরে স্বামী মারা যাওয়ায় ভাইয়ের বাড়িতে টিনের চালা করে অবস্থান করছে।
তাদের মধ্যে বোছো বেওয়া চেয়ারে ভর করে ভিক্ষা করে জীবন যাপন করে।
পন্ডিতপাড়া এলাকার সহিদুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে ভিক্ষা করে খায়- সত্যিই তাদের কষ্ট দেখার কেউ নেই।

ইউনিয়ন পরিষদের তথ্য মতে, তাদের মধ্যে বোছো এবং তুলি বেওয়া বিধবা ভাতার আওতাভুক্ত।