ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইএসডিও অফিসে আজ দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইএসডিও প্রসপারিটি প্রকল্পের আয়োজনে এসময় রোগীদের সেবা প্রদান করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাহিদ আকতার , এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)।
এই ক্যাম্প থেকে গর্ভবতী নারী, প্রসূতী মা, পাঁচ বছরের নিচের শিশু, কিশোরী, প্রবীণ নারীসহ প্রসপারিটি খানাভুক্ত সদস্যদেরকে সেবা প্রদান করা হয়। মোট ১০৬ জন রোগীকে সেবা প্রদান করা হয়।
