ভলান্টিয়ার প্রতিনিধি: ইএসডিও প্রসপারিটি প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ শাখার কিশোরী ক্লাব এবং মা ও শিশু ফোরামে আজ পুষ্টি মেলা ও বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইএসডিও প্রসপারিটি প্রকল্পের টিও (নিউট্টিশন) ওমর ফারুক, নাগেশ্বরী এরিয়া ম্যানেজার আনিসুর রহমান, ভিতরবন্দ জেডি একাডেমীর সহকারী শিক্ষক গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম. রশিদ আলী এবং ভিতরবন্দ শাখা ব্যবস্থাপক ও এটিও লাইভলিহুড, এটিও নিউট্রিশন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
কিশোরীদের আর্ট প্রতিযোগিতা এবং মা দের বালিশ পাচার খেলার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
