ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: পল্লী পাঠাগারের সহযোগিতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের হলরুমে ২৬ এপ্রিল দুপুরে পল্লী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়।
সবুজ আন্দোলন ফাউন্ডেশনের আয়োজনে অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান গ্রীন পার্টি ভ্যালসিটির সভাপতি সবুজ আন্দোলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন মিয়া।
পল্লী পাঠাগার এর প্রতিষ্ঠাতা এম রশিদ আলী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অন্যন্যা, চ্যানেল আই তারকা সংগীত শিল্পী অন্তর রহমান, সবুজ আন্দোলনের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী সাইদুর রহমান, মুকুল মিয়া, ডাঃ রফিক, এরশাদ আমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বলেন, গ্রাম এলাকায় মহিলারা অধিকাংশ সময় অবসর থাকে, তাছাড়া তারা প্রায় সবাই স্বামীর আয়ের উপর নির্ভরশীল তাই তাদের জন্য স্বল্প টাকার বিনিময়ে পল্লী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপন করা। পল্লী পাঠাগার এবং পল্লী যুব মহিলা উন্নয়ন সংস্থার পরিচালনায় প্রশিক্ষণ কেন্দ্রটি চলমান থাকবে।
আমিনা বেগম অন্যন্যা বলেন, ভালোবাসার টানে মিয়া ভাই জার্মানি থেকে এসেছেন কুড়িগ্রামের ভিতরবন্দে, আমরা সত্যিই কৃতজ্ঞ তার প্রতি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্জি. সাঈদুর রহমান,কণ্ঠশিল্পি অন্তর রহমান সহ অনেকেই।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।