ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ দিনব্যাপী নাগেশ্বরী আদর্শ পাইলট একাডেমিতে কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
গুরুত্বপূর্ণ তিনটি পদ ব্যতিত অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩৬৩ ভোট পেয়ে বুড়ীর ছড়া ভিতরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমান খোকা, সাধারণ সম্পাদক পদে ৩২২ ভোট পেয়ে নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে ৭০২ ভোট পেয়ে গোপালপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিন নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল ৯০২ ভোট।