ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নার্সারি প্রশিক্ষণার্থীদের মাঝে আজ সংগঠনের উপজেলা অফিসে সনদ ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক (গণিত) এর সভাপতিত্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও যাতায়াত ভাতা বিতরণ করেন নাগেশ্বরী উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী সঞ্চয় ব্যাংক নাগেশ্বরীর আলমগীর হোসেন, সিদ্দিকুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রশিক্ষণার্থী বিথী রানী বলেন, বাড়ির পাশেই গ্রীন ভিলেজ ফাউন্ডেশন নার্সারি প্রশিক্ষণ এর ব্যবস্থা করায়, আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা যা শিখতে পেয়েছি তা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা গুলোতে আমরা সবজি সহ বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারবো।

সাগর মিয়া বলেন, আমরা এখান থেকে আরো উৎসাহ পেলাম যা সবুজ বাড়ি বা সবুজ গ্রাম গড়তে কাজে লাগবে।
টুম্পা রানী বলেন, যে যাতায়াত ভাতা পেলাম এর থেকে যদি কিছু টাকার ২ টি গাছ বাড়িতে লাগাই, এতে নিজেদেরও উপকার হবে এবং পরিবেশেও ভালো থাকবে।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, এই প্রশিক্ষণ ব্যক্তি এবং পরিবারের কাজে লাগাবেন।

গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, আপনারা ৩০ জন যদি নূন্যতম দুটি করে গাছ বাড়িতে রোপণ করেন, তাহলে একদিনে ৩০ টি গাছ রোপন করা হয় যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।