ভলান্টিয়ার (কচাকাটা) প্রতিনিধি: রশিদ মন্ডল ফাউন্ডেশন এর আয়োজনে আজ নাগেশ্বরী উপজেলার টেপারকুটিতে নতুন প্রজন্মকে মোবাইল ও ভার্চুয়াল গেমসের আসক্তি থেকে বেরিয়ে নিয়ে আসার জন্য ক্যারাম টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান।
রশিদ মন্ডল ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ক্যারাম টুর্নামেন্ট এর উদ্ধোধন করেন কচাকাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম বিএসসি সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মিজান বলেন, আমাদের এই ক্যারাম টুর্নামেন্টের আয়োজন, আশা করি এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে এক নতুন উম্মেদনা সৃষ্টি হবে এবং বিভিন্ন প্রকার মাদক ও মোবাইল আসক্তি থেকে দুরে থাকবে।