ভলান্টিয়ার প্রতিনিধি: “পাঠাগার গুলো আলোকিত সমাজ গড়ার কেন্দ্র হয়ে উঠুক” এই স্লোগানে কুড়িগ্রামে এডভোকেট আব্দুল জলিল সরকার ফাউন্ডেশন এর উদ্যোগে আজ সকালে কুড়িগ্রাম সরকারি গণগ্রন্থাগারে বেসরকারি পাঠাগার প্রতিনিধিদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কুড়িগ্রাম সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান কে এম মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
বিশেষ সভায় কুড়িগ্রাম জেলাস্থ বেসরকারি পাঠাগারসমূহের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি পাঠাগারে আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত তিন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় নির্বাচনের মাধ্যমে কুড়িগ্রামের পাঠাগার গুলোকে উজ্জীবিত করার সিদ্ধান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি এম রশিদ আলী, সাধারণ সম্পাদক বিকাশ রায় তরুণ, সহ সভাপতি বাদসা মিয়া, পলাশ রায়, আবেদ আলী, সৈয়দ আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মনু, যুগ্ম সম্পাদক শাহানা আক্তার, ফাতেমা বেগম, কোহিনুর বেগম, সুব্রতা রায়, মোঃ শাহজালাল মিয়া, সুধীর রায়, গ্রীন লাইব্রেরীর মোঃ জুয়েল রানা, নাঈম, এরশাদুল হক, আলেয়া বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সবার সম্মতিতে পাঠাগার সমূহের উক্ত প্রতিযোগিতা সফল করার জন্য জেলা ও উপজেলা সমন্বয়ন কমিটি গঠন করা হয়।
