কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সমন্বিত প্ল্যাটফর্ম জেলা হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা সংলগ্ন হাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রওশনারা বেগমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা হাবের সাধারণ সম্পাদক এম. রশিদ আলী। সভায় ইউএসএসের জেলা সমন্বয়কারী রবিউল ইসলামসহ জেলার ১৫টি সিএসও সংগঠনের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ইউরোপীয় ইউনিয়নের ও একশনএইড বাংলাদেশ এবং সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় ‘সুশীল-সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা হাবের কার্যক্রম, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, নাগরিক সমাজের সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে অ্যাডভোকেসির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, জেলা হাবের মূল উদ্দেশ্য হলো মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা নাগরিক সমাজ সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সিএসও, সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সমমনা নেটওয়ার্কের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন এবং বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করা।
তারা আরও বলেন, দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এমন সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের সমান মর্যাদা, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিক সমাজ সংগঠনগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারে
