ভলান্টিয়ার প্রতিনিধি: আজ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এর সহকারী পরিচালক জনাব মো: আবু জাফর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব তরুণ কুমার রায়, বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্স নিয়ে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন বাউসমারী উত্তর পাড়া বড় খাটামারী গ্রামস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সাজেদুল ইসলাম(সাজু)(৩০), পিতা- মৃত হবিবর রহমান এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল বোতল ৩৯৫ টি(১০০ মি.লি.), স্কাফ বোতল ৪৯টি (১০০ মি.লি.), এবং শুকনা গাঁজা ৫ কেজি ১০০ গ্রাম এবং টাপেনটাডল নামীয় ট্যাবলেট ৩০ টি উদ্ধারপূর্বক ভূরুঙ্গামারীর থানার মামলা নং- ১৮ তাং- ২৪/০৯/২৩ খ্রিঃ মামলাটি দায়ের করেন।
