ভলান্টিয়ার প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য নতুন বাজেটে ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বছরের তুলনায় এই বাজেট বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৪৫৫ হাজার কোটি টাকা। এই খাতে গত বছর বরাদ্দ ছিলো ৪৪ হাজার ১০৯ কোটি টাকা।

২ জুন সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট প্রস্তাব ঘোষণা করেন। সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়।